Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চীনে ভবন ধসে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলীয় একটি জুতা কারখানা ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো ৪০ জনের বেশি শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ঝিজিয়াং প্রদেশের ওয়েনলিং নগরীতে শনিবার বিকেলে ভবনটি ধসে পড়ার সময় সেখানে ৫১ জন শ্রমিক কাজ করছিল।

প্রতিবেদনে আরো বলা হয়, মোট ৪২ জনকে ওই কারখানা থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি।  সিনহুয়া জানায়, এই ভবন ধসের কারণ জানতে তদন্ত হচ্ছে।

চীনে প্রায়ই ভবন ধস ও কারখানায় দুর্ঘটনা ঘটে। দেশটির বহু অবকাঠামো ও স্থাপনা পুরনো হয়েছে। এগুলোর সংস্কার করা হয়নি। যদিও দেশটি অর্থনীতিতে বেশ উন্নতি করেছে।

চীনের শীর্ষস্থানীয় নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা মে মাসে একটি নার্সিং হোমে অগ্নিকা-ে ৩৮ জনের মৃত্যুর ঘটনার জন্য ভবনের দুর্বল নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থার অপ্রতুলতাকে দায়ী করা হয়।

এপ্রিল মাসে চীনের একটি রাসায়নিক কারখানায় অগ্নিকান্ডে প্রায় ৩০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়। প্রায় ৫০ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণের আনা হয়।  নভেম্বরে চীনের উত্তরপূর্বাঞ্চলের একটি কয়লা খনিতে অগ্নিকা-ে ২৬ শ্রমিক প্রাণ হারায়।

সূত্র : এএফপি ।

Leave A Reply

Your email address will not be published.