চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরাঞ্চলের বাণিজ্যিক শহর তিয়ানজিনে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে। প্রাথমিকভাবে ৩ শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেলে। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে রাসায়নিক কারখানার একটি চালান গুদামে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি থেকে দেখা যায়, বিস্ফোরণে সৃষ্ট আগুনের শিখায় আকাশ আলোকিত হতে দেখা গেছে। এ সময় কাছাকাছি অবস্থিত বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বিস্ফোরণের পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, দুই জন দমকল কর্মী নিখোঁজ রয়েছেন।