Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চুকনগরে জঙ্গি, সন্ত্রাস বিরোধী কমিটি গঠন

DSC00969

জিয়াউর রহমান, ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া ৫নং আটলিয়া ইউনিয়ন এর উদ্যোগে মালতিয়া ৩নং ওয়ার্ড জঙ্গি, সন্ত্রাস বিরোধী আইন শৃংঙ্খলা কমিটি গঠন করেছে। যারা ধর্মের নামে অপরাজনীতি, হত্যা করে তাদের নির্মূলে পুলিশ জনতা সম্মিলিতভাবে কাজ করতে হবে। গতকাল বিকাল ৫টায় মালতিয়া কাঁচাবাজারে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানা ইনচার্জ অফিসার মোঃ তাজুল ইসলাম বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ আইসি ওলিয়ার রহমান, মাগুরাঘোনা ক্যাম্পের আইসি ইন্দ্রজিৎ মলি­ক, চুকনগর প্রেস ক্লাবের সভাপতি, এম.রুহুল আমীন, সদর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান হবি, ইউপি সদস্য সালাম, যুবলীগের সাধারন সম্পাদক, সরদার শরিফুল ইসলাম ও ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক স.ম কবিরুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.