Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চ্যাপলিন সাজে বিদ্যা বালান!

বিনোদন ডেস্ক:
নিজের ভবঘুরে সাজ সজ্জার জন্য গত একশো বছর ধরে বিশ্বে সুপরিচিত একটি নাম চার্লি চ্যাপলিন। পরিচালনা আর নিজস্ব ধারার অভিনয় দিয়ে সমস্ত পৃথিবীকে তিনি মোহিত করে গেছেন। তার অভিনয়ে হাসতে হাসতে মানুষ অনুধাবন করে জীবনের গুড়সত্য। এমন লিজেন্ডারি মহান শিল্পি চার্লি চ্যাপলিনকে সম্মান জানিয়ে এবারের ফিল্মফেয়ার ম্যাগাজিন কভার পেইজ করেছে। যার মধ্যে চ্যাপলিনের আদলে সেজেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। যেখানে চ্যাপলিন সাজে ম্যাগাজিনের কভারগার্ল হয়েছেন বিদ্যা। কালো প্যান্ট-, কালো কোর্ট, সাদা জামা, মাথায় কালো টুপি, ছোট গোঁফ, লাঠি হাতে বলিউড সুন্দরী বিদ্যা বালান যেনো হুবুহু সেই ভবঘুরে চার্লি চ্যাপলিন! উল্লেখ্য, চলতি মাসের ১২ তারিখে মুক্তি পেতে চলেছে বিদ্যার নতুন ছবি “হামারি আধুরি কাহানি”। এখানে বিদ্যার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ইমরান হাশমিকে। মনে করা হচ্ছে, ছবির ফিল্ম ফেয়ার ম্যাগাজিনের কভার গার্ল হওয়াটা বিদ্যার আসন্ন ছবির প্রচারণারই একটা অংশ!

Leave A Reply

Your email address will not be published.