Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে মুস্তাফিজকে

mustafizur_rahmanস্পোর্টস ডেস্ক: বাংলাদেশের অন্যতম বোলার মুস্তাফিজুর রহমান সাসেক্স কাউন্টি ক্লাবের হয়ে মাত্র দুটো ম্যাচ খেলার পরেই ইনজুরির কারণে আর খেলতে পারেননি।
টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে সাসেক্স কাউন্টি ক্লাবের হয়ে প্রথম ম্যাচে দারুণ পারফরমেন্সের পর দ্বিতীয় ম্যাচে ভালো খেলতে পারেননি এবং কাঁধের চোট বেড়ে যাওয়ার পর তৃতীয় ম্যাচে তাকে মাঠেই নামানো হয়নি।
বাংলাদেশ দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিবিসিকে বলেছেন “সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন মুস্তাফিজকে অস্ত্রোপচারের মধ্য দিয়েই যেতে হবে”।
চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলছেন “ভালো ক্রীড়া চিকিৎসকের মাধ্যমেই আমরা মুস্তাফিজের অস্ত্রোপচার করাতে চাই। যেহেতু বাংলাদেশে তেমন ক্রীড়া শল্যবিদ নেই সেকারণে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ায় মুস্তাফিজের অস্ত্রোপচার করানোর চিন্তা-ভাবনা করছে বিসিবি”।
অস্ত্রোপচার কোথায় করানো হবে, কার কাছে করানো সে বিষয়ে সোমবার সিদ্ধান্ত হবে বলে ক্রিকইনফোনকে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে অস্ত্রোপচারের জন্য মুস্তাফিজ মানসিকভাবে এখন প্রস্তুত আছেন বলে জানা গেছে।
অস্ত্রোপচার যেখানেই করানো হোক না কেন- এটি হলে অন্তত ছয় মাস মুস্তাফিজ ক্রিকেট খেলতে পারবেন না বলেই মনে করছেন কর্মকর্তারা।
ফলে আগামী অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে এবং বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরেও হয়তো খেলা হবে না মুস্তাফিজুর রহমানের।

Leave A Reply

Your email address will not be published.