ছাত্রলীগের হামলার প্রতিবাদে বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি পালন
কামাল হোসেন, বেনাপোল: যশোরের বেনাপোল কাস্টমসের যুগ্ম-কমিশনার মোস্তাফিজুর রহমান ও ডেপুটি কমিশনার নিতিশ বিশ্বাসের উপর ছাত্রলীগ হামলার প্রতিবাদে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতী পালন করেছেন বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীরা। কালো ব্যাচ ধারণ করে তারা বিক্ষোভ মিছিল করেছেন। এসময় বেনাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানী রপ্তানী বন্ধ থাকে।
কাষ্টম অফিসার এ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাস জানান, গত ১৭ ফেব্রুয়ারি ছাত্রলীগ কর্তৃক বেনাপোল কাষ্টম’র যুগ্ন কমিশনার মোস্তাফিজুর রহমান ও ডিসি নিতিস বিশ্বাসের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত করে। এ হামলার প্রতিবাদে আমরা সারা বাংলাদেশের সকল কাষ্টম হাউজে ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন সময়ে কালো ব্যাচ ধারণ ও ২৯ ফেব্রুয়ারি কর্ম বিরতি পালনের ঘোষনা দেয়া হয়।
সে অনুযায়ী সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোল কাষ্টম হাউসের সকল কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতী পালন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। সমাবেশে তারা বলেন, সকল আসামীদের আটক পূর্বক শাস্তির আওতায় আনা না হলে আগামী মাসে কঠোর আন্দোলন করা হবে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান জানান,কোটে আত্বসমার্পন করার সময় আকুল হোসাইন ও মোহাম্মদ আলীকে আটক করা হয়েছেন। অভিযান অব্যাহত রয়েছে খুব শীঘ্রই বাকীদেরকেও আটক করা হবে।