Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ছাত্র ইউনিয়ন রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার ১ম সম্মেলন অনুষ্ঠিত

B R U News 09 09 2015  (2)

বেরোবি সংবাদদাতাঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সম্মেলনের উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন কবি রিষিণ পরিমল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক লিটন নন্দী।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশিত হয়। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন ছাত্র ইউনিয়ন বেরোবি শাখার আহ্বায়ক প্রশান্ত সরকার ও রিষিণ পরিমল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করে ছাত্র ইউনিয়ন বেরোবি শাখা।

র‌্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতি ছিলেন প্রশান্ত সরকার। উপস্থিত ছিলেন রংপুর জেলার নেতৃবৃন্দ ও কেন্দ্রের সহকারী সাধারণ সম্পাদক লিটন নন্দী। রিপোর্ট লেখা কালীন সময় পর্যন্ত আলোচনা সভাটি চলছিল।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.