Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ছাদ থেকে পড়ে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

mrittuময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে বাসার ছাদ থেকে পড়ে নওরিন (২১) নামে ময়মনসিংহ মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের নতুন বাজার এলাকায় তিনি বাসার ছাদ থেকে পড়ে যান। নিহত নওরিন তৃতীয় বর্ষের ডেন্টাল বিভাগের শিক্ষার্থী ও পরিকল্পনা বিভাগের সাবেক উপ-পরিচালক ডা. মো. নুরুল ইসলামের মেয়ে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মতিউর রহমান জানান, খুব সম্ভবত নির্মাণাধীন একটি ভাড়া বাসার পাঁচতলার ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে যায় নওরিন। ওই সময় তার বাবা-মা বাসায় ছিলেন না। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এটা আত্মহত্যা নয় বলেও জানান তিনি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাদ থেকে পড়ে গিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.