Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ছয় দিনের সফরে আজ রংপুরে যাচ্ছেন এরশাদ

ershad1

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ছয় দিনের সফরে আজ বুধবার রংপুরে যাচ্ছেন । জাতীয় পার্টির চেয়ারম্যানের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার স্বাক্ষরিত পত্রে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বুধবার সকাল ৭টা ১০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে তিনি পল্লীনিবাসে যাবেন।

বিকেল ৩টায় সার্কিট হাউজে লালকুঠি বালিকা উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভায় অংশ নিবেন।

রংপুরে ছয়দিন তিনি পল্লীনিবাসে রাত যাপন করবেন। এই ছয় দিন তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন। সোমবার সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে সৈয়দপুর থেকে বিমানে রওনা হবেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

 

Leave A Reply

Your email address will not be published.