Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কমলনগরে ইসলামি মহাসমাবেশ

Lakshmipur picকমলনগরে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ইসলামি মহাসমাবেশে অতিথিবৃন্দ।

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ইসলামি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) সকাল ১০ টায় হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি এ আয়োজন করে।
মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন।
হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ যায়েদ হোসাইন ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম প্রফেসর নুরুল ইসলাম, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার।
কমলনগর উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা ইউসুফ হেলালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ, লক্ষ্মীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী, প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি কমলনগর শাখার সভাপতি মাওলানা আলী হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, রামগতি উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল ও জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা ই¯্রাফিল, মাওলানা ফখর উদ্দিন ও মাওলানা আলাউদ্দিন প্রমুখ।
মহাসমাবেশে বক্তারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সকল শ্রেণি পেশার মানুষকে আহŸান জানান।

Leave A Reply

Your email address will not be published.