Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জঙ্গি মেরে ফ্ল্যাট পেলেন আফগান সেনা

আন্তজার্তিক ডেস্ক : আফগানিস্তানে পার্লামেন্টে তালেবান হামলার সময় একাই ৭ জঙ্গির মধ্যে ৬ জনকে হত্যাকারী সেনা সদস্যকে সম্মানী হিসেবে ফ্ল্যাট উপহার দিয়েছে আফগান সরকার।

সোমবারের ওই হামলা বীরত্বের সঙ্গে মোকাবেলা করে ৬ জঙ্গিকে হত্যার জন্য ইসা খান নামের ওই আফগান সেনার হাতে ফ্ল্যাটের চাবি তুলে দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। পুরষ্কার তুলে দেয়ার ছবিটিও টুইটারে প্রকাশ করেছেন আফগান প্রেসিডেন্ট।

বীরত্বের স্বীকৃতি হিসেবে শুধু ফ্ল্যাটই নয় পদোন্নতি এবং পদকও দেয়া হবে ইসাকে। সোমবার হামলার পর টেলিভিশনে তালেবান হামলাকারীদের মৃতদেহের সঙ্গে তার ছবি সম্প্রচারিত হয়।

সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলের পার্লামেন্ট ভবনে তালেবান জঙ্গিদের হামলায় নয়জন নিহত ও ৪০ জন আহত হন। ওই ঘটনায় হামলাকারী ৭ জঙ্গি ছাড়াও এক নারী ও এক শিশু নিহত হন ।

Leave A Reply

Your email address will not be published.