Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জনকণ্ঠের সম্পাদককে সুপ্রিম কোর্টে তলব

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দ-প্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় নিয়ে মন্তব্য কলাম প্রকাশ করায় দৈনিক পত্রিকা জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে তলব করেছেন সুপ্রিম কোর্ট।

বুধবার সকাল ৯টা ৫ মিনিটে আপিলে সাকা চৌধুরীর রায় ঘোষণার সময় এ আদেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহার সমন্বয়ে চার বিচারপতির আপিল বেঞ্চ।

আগামী ৩ আগস্ট তাদের উভয়কে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.