Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জনগণকে রাস্তায় নেমে বিক্ষোভের আহ্বান তুর্কি প্রেসিডেন্টের

erdogan pm tukeyসাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: সেনাবাহিনীর একাংশের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ এনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জনগণের প্রতি রাস্তায় নেমে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অভ্যুত্থান চেষ্টার প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।
সংবাদ মাধ্যম সিএনএন (তুরস্ক)কে মোবাইল ফোনে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, সেনা অভ্যুত্থান করে ক্ষমতা দখলে নেওয়ার প্রতিবাদে জনগণকে উন্মুক্ত জায়গায় নামতে হবে। তার এ মন্তব্য টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, খুব শিগগিরই অভ্যুত্থান চেষ্টার অবসান হবে। এর সঙ্গে জড়িতদের চড়া মূল্য দিতে হবে বলেও তিনি জানান।
এরদোয়ান অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম আলেম ফেতহুল্লাহ গুলেনের অনুসারীরা এ অভ্যুত্থান চেষ্টা করেছে। গুলেনের বিরুদ্ধে বিচার বিভাগ ও সেনাবাহিনীতে অভ্যুত্থানের প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী আংকারায় পার্লামেন্ট ভবনের আশপাশে ট্যাংক থেকে গোলা নিক্ষেপের শব্দ শোনা গেছে। সেনাবাহিনীর একটি অংশ জানিয়েছে, তারা দেশটির বর্তমান সরকারের ক্ষমতা দখল করে নিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.