Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জন্মদিনের উৎসবে হাতি জবাই!

imagesআন্তর্জাতিক ডেস্ক:

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জন্মদিনের উৎসবে হাতি জবাই করে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়েছে। শনিবার দেশটির ভিক্টোরিয়া ফলস রিসোর্টের একটি বিলাসবহুল হোটেলে মুগাবের ৯১তম জন্মদিন পালন করা হয়, জানিয়েছে দ্য ডন। প্রেসিডেন্টের জন্মদিনের ওই উৎসবে দেশটির ক্ষমতাসীন জেএএনইউ-পিএফ দলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। উৎসবে মুগাবে উপস্থিত হলে পার্টির কর্মীরা নেচে-গেয়ে বর্ষীয়ান নেতাকে স্বাগত জানান। এ সময় ৯১টি বেলুন আকাশে উড়ানো হয়।  প্রেসিডেন্ট মুগাবের সঙ্গে তার স্ত্রী গ্রাসি ও পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন।  হোটেলের গল্ফ মাঠে সাদা শামিয়ানা টাঙিয়ে অতিথিদের বসতে দেয়া হয়। তাদের আপ্যায়নের জন্য কয়েকটি হাতি জবাই করা হয়। একটি সাদা শামিয়ানার নীচে সাতটি বড় কেক রাখা হয়েছিল। ভিক্টোরিয়া জলপ্রপাতের দিকে মুখ করে ৯১ কেজি ওজনের মুগাবের একটি বিশাল প্রতিকৃতি রাখা হয়েছিল। ১৯৮০ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে একটানা জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করে আসছেন মুগাবে। বর্তমান বিশ্বের সবচেয়ে বর্ষীয়ান নেতা তিনি।

Leave A Reply

Your email address will not be published.