Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জলঢাকায় জেলা পুলিশের শিক্ষা উপকরণ বিতরণ

শরিফুল ইসলাম প্রিন্স, জলঢাকা: নীলফামারীর জলঢাকায় শিক্ষা উপকরণ বিতরণ করছে জেলা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের ২১৮ জন শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ সামগ্রী দেওয়া হয়। জেলা পুলিশের উদ্যোগে ও জলঢাকা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সমন্বয়ে বন্যার্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা পুলিশ সুপার জাকির হোসেন খাঁন। এসময় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান। উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার জাফর আহম্মেদ, তদন্ত কর্মকর্তা আশরাফুজ্জামান, প্রধান শিক্ষক রোকসানা বেগম, নুরুজ্জামান আবু, সহিদার রহমান, আব্দুল মালেক প্রমূখ। জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, জেলার সৈয়দপুর, ডিমলা ও জলঢাকাসহ মোট ৩টি বন্যাদূর্গত উপজেলায় ১ হাজার শিক্ষার্থীর মাঝে বাংলাদেশ পুলিশ, নীলফামারীর উদ্যোগে এসব শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.