Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জাতিসংঘের পুরস্কার পাচ্ছেন এরশাদ

জাতিসংঘ

জাতিসংঘের গ্লোবাল অফিসিয়াল ডিগনিটি অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এজন্য আগামী ২ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ পুরস্কার তার হাতে তুলে দেবেন।বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়। তিনি জানান, আগামী ২ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

বিশ্ব শান্তি, মানবাধিকার, দারিদ্র্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে অবদানের জন্য এ ‍পুরস্কার দেয়া হয়। তবে এরশাদকে সুনির্দিষ্টভাবে কোন অবদানের জন্য এ পুরস্কার দেয়া হচ্ছে তা তিনি জানাতে পারেননি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.