Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জাতিসংঘ শান্তিরক্ষাকারী দুই বাংলাদেশি পুলিশ মালিতে নিহত

unবিডিপি ডেস্ক: জাতিসংঘের শান্তি মিশনে দায়িত্বরত বাংলাদেশের দুই পুলিশ সদস্য পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। রবিবার স্থানীয় সময় বিকালে ওই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। নিহতরা হলেন- কনস্টবল মো. ছামিদুল ইসলাম ও মোতাহার হোসেন।
মোতাহারের বাড়ি মুন্সিগঞ্জ সদরে; ছামিদুলের বাড়ি ময়মনসিংহে। চলতি মাসের শুরুতে জাতিসংঘ মিশনে মালির রাজধানী বামাকোতে যান তারা। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক হতাহতের এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
পুলিশ সদরদফতরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান জানান, রবিবার বিকালে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশ পুলিশের সাত সদস্য আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর রাতে কনস্টবল ছামিদুল ও মোতাহার মারা যান। আহত পুলিশ সদস্যদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

Leave A Reply

Your email address will not be published.