Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জাতীয় ঈদগাহ ময়দানে থাকছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা

eid

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার সাহাবুদ্দিন কোরেশী বলেছেন, ‘ঈদের জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে। এ জন্য থাকবে সিসি ক্যামেরা, আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াড। নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বাহিনীর পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও কমান্ডো ইউনিটের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।’

সোমবার বলা ১১টার দিকে জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ঈদের দিন জামাতের সময় মুসল্লিদের কোনো ধরনের ব্যাগ নিয়ে ঢুকতে দেয়া হবে না। জাতীয় ঈদগাহ ময়দানে শুধু জায়নামাজ নিয়ে ঢোকা যাবে।

এ ছাড়া জিরো পয়েন্ট, সরকারি কর্মচারী হাসপাতাল, পল্টন ও দোয়েল চত্বরে চেকপোস্ট থাকবে। এসব চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাহাবুদ্দিন কোরেশী। শুধু জাতীয় ঈদগাহ ময়দান নয়, রাজধানীর সব ঈদ জামাতেই নিরাপত্তা দেয়া হবে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.