Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জাতীয় দলের সর্বোচ্চ পারিশ্রমিক মুশফিকুর রহিমের!

স্পোর্টস ডেস্ক:s-6

কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিটিংয়ে অনেক পরিবর্তন এবং সিদ্ধান্ত আসলেও ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে যে আলোচনা হয়েছে, তাতে লাভ হয়নি মাশরাফি-সাকিব-মুশফিকদের। কারণ কয়েকজনের ‘গ্রেড’ পরিবর্তন হলেও বেতন পরিবর্তন হয়নি কারোরই। তারপরেও বেতন-ভাতার দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন সাবেক ওয়ানডে দলের অধিনায়ক মুশফিকুর রহিম। গতবছর ক্রিকেটারদের ৩০ শতাংশ বেতন বর্ধিত করা এবং টেস্টে ম্যাচ ফি ৫০ হাজার টাকা বাড়িয়ে দেয়ায় ওই বেতন ও ম্যাচ ফি-ই বহাল থাকছে টাইগারদের। তবে ক্রিকেটারদের গ্রেড অনুযায়ী বেতন নির্ধারনের পাশাপাশি অতিরিক্ত বোনাসের যে রেওয়াজ আছে, তাতে সবচেয়ে বেশি আয় করেন মুশফিকুর রহিম। টেস্টের জন্য রেটিং পয়েন্ট ৮, ওয়ানডের জন্য ৩ এবং টি-২০’র জন্য ২ পয়েন্টের পাশাপাশি গত তিন বছরে দলে সর্বোচ্চ ধারাবাহিক ব্যাটসম্যানের জন্য অতিরিক্ত ২০ থেকে ৫০ পয়েন্ট যোগ করার যে সুযোগ আছে, সেখানে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছেন মুশফিক। ফলে তিন ফরম্যাটে সবমিলিয়ে মুশফিকুর রহিমের পয়েন্ট দাঁড়িয়েছে ৮৭০! অন্যদিকে, টেস্ট দলের অধিনায়ক হিসেবে অতিরিক্ত ২০ হাজার টাকা ভাতা পান তিনি। এতে করে সব হিসেব শেষে মাসে মুশফিকুরের পেছনে বেতন-ভাতা বাবদ বিসিবিকে গুণতে হচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকা! প্রসঙ্গত, বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটারদের মধ্য থেকে ১০৫ জনকে প্রতিবছর বেতনের আওতায় আনার যে রেওয়াজ শুরু হয়েছে ২০১২ সাল থেকে, সেই তালিকা ছোট করার প্রস্তাব রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.