Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস-২০১৫ উপলক্ষে মধুখালীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি, ফরিদপুর:
গত কাল মঙ্গলবার জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস ২০১৫ উপলক্ষে মধুখালীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“বিজ্ঞানভিত্তিক তথ্য জানি, দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। র‌্যালি পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাবিব উল্লাহর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এ বিএম বশিরউল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহরাব হোসেন ও রাধা রানী ভৌমিকসহ প্রমুখ ।

Leave A Reply

Your email address will not be published.