Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা পিছানোর দাবীতে কুড়িগ্রামে শিক্ষার্থীদের মানব বন্ধন

Kurigram Student Human Chain For Exam photo-(2)04.06.15শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: 

পাঠ্য সূচী শেষ না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার তারিখ ঘোষনার প্রতিবাদে এবং পরীক্ষা পিছিয়ে নতুন তারিখ ঘোষনার দাবীতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সরকারী কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সরকারী কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র-ছাত্রীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে। ঘন্টব্যাপী মানববন্ধন থেকে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ অনার্স চতুর্থ বর্ষের পাঠ্যসূচী শেষ না করেই কতৃপক্ষ আগামী ২৫ জুন পরীক্ষার তারিখ ঘোষনা করা হয়। এ অবস্থায় পাঠ্যসুচী শেষ না হওয়ায় পরীক্ষায় অংশ গ্রহন এবং ফলাফল নিয়ে দুঃচিন্তায় পড়েন তারা। অবিলম্বে পাঠ্যসূচী শেষ করে পরীক্ষা পিছানোর দাবী জানান শিক্ষার্থীরা।

Leave A Reply

Your email address will not be published.