Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটির বিরুদ্ধে বিক্ষোভ

okinawa_protest_640x360_afp_nocreditআন্তর্জাতিক ডেস্ক: জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতির প্রতিবাদে দ্বীপটিতে অনেক মানুষ জড়ো হচ্ছেন। বিক্ষোভকারীরা এক সাবেক মার্কিন মেরিন সদস্যের দ্বারা স্থানীয় এক ২০ বছর বয়সী তরুণীর ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষুদ্ধ। সাবেক ঐ সেনা দ্বীপটিতে বেসামরিক কর্মী হিসেবে কর্মরত ছিল এবং কিছুদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়।
ঐ ঘটনার ফলে মার্কিন সামরিক ঘাঁটির বিরুদ্ধে দীর্ঘদিনের বিরোধিতা আরো জোরালো হয়েছে। বিক্ষোভকারীরা মার্কিন সামরিক সদস্যদের দ্বীপটি থেকে সরিয়ে নেয়ার আহ্বান জানাচ্ছেন। ওকিনাওয়াতে ২৬,০০০ মার্কিন সেনা সদস্য রয়েছে।
মার্কিন সেনাদের ঘাঁটি পুরো দ্বীপের প্রায় এক-পঞ্চমাংশ জায়গাজুড়ে রয়েছে এবং এই ঘাঁটিটি জাপান-মার্কিন সামরিক জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ।
বিক্ষোভকারীরা প্রাদেশিক রাজধানী নাহায় সমাবেশ করবে এবং একই সময়ে টোকিওর সংসদ ভবনের বাইরেও একটি প্রতিবাদ হবার কথা রয়েছে। নাহার সমাবেশে ওকিনাওয়ার গভর্নর তাকেশি ওনাগা যোগ দেয়ার কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.