Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জাপার নতুন মহাসচিব রুহুল আমিন

Bablu-Ruhul20160119083943জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদ থেকে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদ। একই সঙ্গে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে নতুন মহাসচিব ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, আমি রংপুরে দলের এক সভায় জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করায় দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। রংপুর জাতীয় পার্টির দুর্গ। এখানের নেতাকর্মীদের সম্মতিতেই জি এম কাদেরকে কো-চেয়ারম্যান করা হয়েছে। তাকে পরবর্তীতে দলের দায়িত্ব নিতে প্রস্তুত করা হচ্ছে। এর আগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করা হলে এর প্রতিক্রিয়ায় আরেকাংশ সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দেয়।

Leave A Reply

Your email address will not be published.