Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জাফরউল্লাহর পথসভায় গুলি, ওসিসহ আহত ৭

download (1)

 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর পথসভায় গুলিতে পুলিশের ওসিসহ সাতজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা লেন- ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম (৫২), কাউলিবেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ মাতুব্বর (৫৫), আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোবাহান খান (৬৫), সদরপুর উপজেলার আওয়ামী লীগ নেতা ইমারত আকন (৫৬) ও সাহেব আলী মেম্বার (৪৮), কাউলিবেড়া ইউপি মেম্বার শাজাহান মিয়া (৫০), জমির মাতুব্বর (৬০), ইমরান আকন (৬৫)।
আহতদের উদ্ধার করে করে প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬ জনের অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টায় কাজী জাফরউল্লাহ উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের  মুন্সিবাড়ী কুমপাড়া ব্রীজ উদ্বোধন করেন। সেখান থেকে ফেরার পথে কাউলিবেড়া এলাকায় পথসভা করেন। এ সময় শত শত নেতাকর্মী পথসভাস্থলে উপস্থিত হন। পথসভায় তার ভাষণ শুরুর কয়েক মিনিট পরই মঞ্চের একপ্রান্ত থেকে অর্তকিত গুলি ছুটতে থাকে। এতে সাতজন আহত হন। আহতদের সকলের শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলির জখম রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, মঞ্চের এক প্রান্তে অবস্থান করা ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দীপক মজুমদারের ব্যবহৃত শর্টগান থেকে গুলি বর্ষিত হতে থাকে। এ সময় উপস্থিত নেতাকর্মীদের হুড়োহুড়িতে বেশ কিছু লোকজন আহত হয়। আমি নিজেও আহত হই। পুলিশ ও স্থানীয়রা আমাদের  উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
তিনি বলেন, এ ঘটনায় শর্ট গানটি জব্দসহ আইনি সকল ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.