Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জামালপুরে খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

জামালপুর jamalpur zamalpurজামালপুর সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কাঠাঁলের বিচি নিয়ে খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এতে নারী-শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের গোয়ালগাঁও এলাকায় এ সংঘর্ষ হয়।নিহতরা হলেন- মণ্ডল মিয়া (৫৫) ও মোশারফ হোসেন (৫০)। এ ঘটনায় জড়িত সন্দেহে আজ শুক্রবার সকালে উভয়পক্ষের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বিকালে পৌর শহরের গোয়ালগাঁও এলাকার সাহা আলী মণ্ডলের নাতি শিশু শামীম (৭) ও প্রতিবেশী মোশারফের মেয়ে মঞ্জু রানী (৮) বাড়ির পাশে কাঁঠালের বিচি দিয়ে খেলা করছিল। এ সময় তাদের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে সন্ধ্যায় মঞ্জু রানীর পিতা মোশারফ মিয়া ক্ষুদ্ধ হয়ে সাহা আলীর বাড়িতে শামীমকে ধরতে আসেন। শামীমকে না পেয়ে মোশারফ ও তার লোকজন সাহা আলীর বাড়িঘরে হামলা চালায়।
এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়। তাদের বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে গুরুতর আহত সাহা আলীর বড় ভাই মণ্ডল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে মারা যান। অপর আহত মোশারফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকাল ৮টার দিকে মারা যান।
কশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় উভয়পক্ষের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক দুটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.