Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জামালপুরের সাথে সংযুক্ত না করে রৌমারীকে জেলা ঘোষনার দাবি

Rowmari (Kurigram) Photos (1)26-06-16শাহাদত হোসেন, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: জামালপুর জেলার সাথে সংযুক্ত নয়, রৌমারীকে জেলা ঘোষনা দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। রোববার সকাল ১১ টায় উপজেলা চত্বর সম্মুখে ডিসি রাস্তায় প্রায় ২ কিলোমিটার জুরে এ কর্মসূচী পালিত হয়। রৌমারী ও রাজিবপুর ২টি উপজেলা জামালপুর জেলায় সংযুক্ত না করা এবং রৌমারী-রাজিবপুর উপজেলা ও চিলমারী উপজেলার নয়ারহাট, অষ্টীমেরচর ইউনিয়ন, উলিপুর উপজেলার সাহেবের আলগা, বেগমগঞ্জ ইউনিয়নসহ মোট ১৩টি ইউনিয়ন নিয়ে রৌমারীকে মুক্তঞ্চল জেলা ঘোষনার দাবিতে রৌমারী জেলা বাস্তবায়ন আন্দোলন কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করেন এলাকবাসী।
এমানববন্ধনে অংশ নেয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনসহ প্রায় ১০ হাজার মানুষ। মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রৌমারী জেলা বাস্তবায়ন আন্দোলন কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য জাকির হোসেন, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু, রৌমারীকে জেলা বাস্তবায়ন আন্দোলন কমিটির যুগ্ন আহবায়ক লেখক ও সাংবাদিক মু.আ. রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার আলহাজ¦ আব্দুল কাদের, মুক্তিযোদ্ধা সামসুল আলম, উপজেলা শাখা জাতীয়পার্টির সভাপতি নাসির উদ্দিন লাল, রৌমারী সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু,রৌমারী সিজি জামান মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা, রৌমারী প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সিএসডিকে এনজিওর পরিচালক মো: আবু হানিফ, দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান সামছুল হক, শৌলমারী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল, রৌমারী ডিগ্রি কলেজের প্রভাষক ফেরদৌস,বাসদ ও সাবেক উপজেলার চেয়ারম্যান (ভার:) শেখ আব্দুল খালেক, উপজেলা ছাত্রলীগ সভাপতি সোহেল রানা প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.