Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জামায়াত নেতার মুক্তি দাবি রংপুর কারাগারে বোমা মারার হুমকি

rangpur-1427195512রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক জামায়াত নেতা কফিল উদ্দিনের সঙ্গে দেখা করতে আসেন ছেলে শিবিরকর্মী জুয়েল। সাক্ষাতের একপর্যায়ে ‘বাবাকে মুক্তি দেওয়া না হলে কারাগার বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে’ বলে হুমকি দেন তিনি।

উপস্থিত কারারক্ষীরা জুয়েলের হুমকির পরিপ্রেক্ষিতে তাকে আটক করে থানা পুলিশের হেফাজতে দেন। সোমবার দুপুর সোয়া ১টার দিকে ঘটনাটি ঘটে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সোমবার দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক পীরগাছার পুলিশ কনস্টেবল মোজাহার আলী হত্যা মামলার আসামি কফিল উদ্দিনের সঙ্গে দেখা করতে আসেন ছেলে ছাত্রশিবির কর্মী জুয়েল। কারা ফটকে দেখা করার সময় প্রকাশ্যই জুয়েল হুমকি দেন, তার বাবাকে মুক্তি দেওয়া না হলে কারাগার বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় কারাগারের রক্ষীরা এ সময় তাকে হাতেনাতে আটক করেন।

তিনি আরও জানান, শিবিরের ওই কর্মীকে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জুয়েল ও তার বাবার বিস্তারিত পরিচয় জানাননি তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.