Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জামিনে তরিকুল, আনোয়ার-আমান-মিন্টুকে আত্মসমর্পণের নির্দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে নাশকতার চার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আর, নাশকতার চার মামলায় বিএনপি নেতা তরিকুল ইসলামকে দেয়া ৪ সপ্তাহের আগাম জামিন বহাল রেখেছেন আদালত। সোমবার দুপুরে, প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপীল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

বিএনপির এই ৪ নেতার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপীল বিভাগ এই আদেশ দেন। গত ৯ জুলাই বিএনপি এই চার নেতাকে ৫৭ মামলায় ৪ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

গত, ৫ জানুয়ারি নির্বাচনের পর নাশকতার অভিযোগে যশোর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.