Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জার্মানিতে অভিবাসী সঙ্কট সামাল দিতে ৩শ কোটি ডলার বরাদ্দ

germanyরেকর্ড পরিমাণ অভিবাসী প্রবেশের ফলে সৃষ্ট সঙ্কট সামাল দিতে বেশ কিছু উদ্যোগ ঘোষণা করেছে জার্মান সরকার।এর অংশ হিসেবে স্থানীয় সরকারগুলোকে অতিরিক্ত তিন বিলিয়ন ডলারের তহবিল দেবে দেশটির সরকার।

এছাড়া আশ্রয়প্রার্থীদের আবেদন দ্রুত বিবেচনা করা, আশ্রয় প্রাপ্তদের বাসস্থান এবং নগদ সহায়তা দেয়ার উল্লেখও রয়েছে এসব উদ্যোগে।

জোট সরকারের অংশীদারদের সাথে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ৫ ঘণ্টা ব্যাপী এক বৈঠক শেষে এ ঘোষণা এলো। অস্ট্রিয়া ও হাঙ্গেরির সাথে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার নিয়মকানুন সহজীকরণ করার এক সমঝোতার পর গত সপ্তাহান্তে দেশটিতে আঠারো হাজার অভিবাসন প্রত্যাশী প্রবেশ করেছে। সূত্র: বিবিসি

Leave A Reply

Your email address will not be published.