Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জিয়ানগরে জাতীয় শোক দিবস পালিত

Sok Diboshআলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা নিবার্হী অফিসার মৃধা মো. মোজাহিদুল ইসলাম।

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের জিয়ানগরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোজীতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহি অফিসার মৃধা মোঃ মোজাহিদুল ইসলামের সভাপেিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মতিউর রহমান, ওসি মিজানুল হক,মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন, যুগ্ন সম্পাদক মাওঃ গিয়াস উদ্দিন, অধ্যক্ষ শাহআলম, অধ্যক্ষ মনিরুজ্জামান বুলবুল, প্রকৌশলী মীর শাকিল আলী, ডাঃ শংকর কুমার ঘোষ, পিআইও শফিকুল ইসলাম, যুবলীগ নেতা আঃ রাজ্জাক, শাহীন গাজী, ছাত্রলীগ নেতা শাহীন হাং প্রমুখ।
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বেকার যুবকদের ”যুব ঋণ” বিতরণ করা হয়েছে। উপজেলা হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্দ্যোগে বেকার যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয়। ইউএনও মৃধা মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মতিউর রহমান, ওসি মিজানুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা নাছির উদ্দীন, আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক মাওঃ গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন, পিআইও শফিকুল ইসলাম, যুবলীগ নেতা আঃ রাজ্জাক, শাহীন গাজী প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.