Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জিয়ার মাজারে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের হাতাহাতি

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দেয়ার সময় দুই গ্র“পের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। গতকাল বেলা এগারোটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন-নবী খান সোহেল ও সাধারণ স¤পাদক মীর শরফত আলী সপুর নেতৃত্বে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে যায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মাজারে ফুল দিয়ে বের হওয়ার সময় বিজয় স্মরণী সংলগ্ন গেটে ব্যানার টাঙ্গানো নিয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয় সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের মধ্যে। এ সময় কিলঘুষিতে সামান্য আহত হন ১৫-২০ নেতাকর্মী।পরে সংগঠনের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।

Leave A Reply

Your email address will not be published.