Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১১ সাক্ষীকে জেরা; খালেদার আবেদন খারিজ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীকে জেরা চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
এর ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে গত ২২ অক্টোবর ১১ সাক্ষীকে জেরা চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন হাইকোর্ট।
বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া।

পরে আইনজীবী জাকির হোসেন বলেছিলেন, ১১ সাক্ষীর বিষয়ে ২৭ জুলাই বিচারিক আদালত খালেদা জিয়ার আবেদন নাকচ করে দেন। পরে ২ সাক্ষীর পুনরায় জেরা এবং ৯ সাক্ষীর মুল জেরা চেয়ে হাইকোর্ট আবেদন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.