Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘জুরাসিক ওয়ার্ল্ড’ নিয়ে বিতর্ক!

urlaaaবিনোদন ডেস্ক:
বিশ্বখ্যাত নির্মাতা ও প্রযোজক স্টিভেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’-এর অনুপ্রেরণায় আসন্ন হলিউড সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড’ নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক। কলিন ট্রেভোরোর পরিচালনায় ‘জুরাসিক ওয়ার্ল্ড’ নিয়ে ইতোমধ্যেই সারা বিশ্বে আগ্রহ মাত্রা ছাড়িয়েছে। আগামী ১২ জুন মুক্তি পাওয়ার কথা এই সিনেমার। বহুদিন বাদে আবার সেলুলয়েডের পর্দা কাঁপাতে ফিরে আসছে ডাইনোসররা। ট্রেলরে দেখানো ডাইনোসররা এবার আরও ভয়ঙ্কর। পাহাড়-জঙ্গল ভেদ করে ডাইনোসরা তেড়ে আসছে। সেই একইরকম হিংস্র ও ভয়ঙ্কর সুন্দর। তবে এই ডাইনোসরদের ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। প্রাণিবিদ্যা বিশারদদের অভিযোগ, এবারের ডাইনোসরদের সঙ্গে বাস্তবের ডাইনোদের বেশি মিল রাখা হয়নি। দেখানো হয়েছে, সাবেক ডাইনোসরেরা পৃথিবী থেকে হারিয়ে গেলেও জিনগত তারতম্যে নতুন ডাইনোসর তৈরি করা হয়েছে। এই নিয়েই বিতর্কের সূত্রপাত। বিশারদরা বলছেন, জুরাসিক পার্ক তৈরির সময় স্টিভেন স্পিলবার্গ যেভাবে জীবাশ্মবিদদের সাহায্য নিয়ে নিখুঁতভাবে ডাইনোসরদের তৈরি করেছিলেন এবার কলিন ট্রেভোরো তা করেননি।

Leave A Reply

Your email address will not be published.