Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মাঝামাঝিতে

জুলাই-আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত প্রতিবেদন প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। প্রতিবেদনটি চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি প্রকাশিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান ভলকার তুর্ক।

তিনি বলেন, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে বাংলাদেশের পক্ষের সঙ্গে শেয়ার করা হবে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের সময় সংঘটিত অপরাধের বিষয়ে জাতিসংঘের তদন্ত কার্যক্রমের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, প্রধান ছয়টি কমিশনের প্রতিবেদনও একই সময়ে প্রকাশিত হবে। এসব প্রতিবেদন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তারা।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘের সহায়তা চান। মিয়ানমার থেকে সাম্প্রতিক মাসগুলোতে নতুন করে কয়েক হাজার শরণার্থী বাংলাদেশে প্রবেশ করায় সংকট আরও গভীর হয়েছে।

ভলকার তুর্ক রোহিঙ্গা সংকট সমাধানে পূর্ণ সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, এ বিষয়ে মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে।

Leave A Reply

Your email address will not be published.