Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বুধবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম জানান, ফাউন্ডেশনের গতি তরান্বিত করতে গঠনতন্ত্র, কাঠামো এবং কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, ‘এক্সিকিউটিভ কমিটি’ অফিসের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ দায়িত্ব পালন করছেন।

এছাড়া ফাউন্ডেশনের ‘গভর্নিং বডি’ নীতিনির্ধারণী কার্যক্রম পরিচালনা করবে। এখানে প্রধান উপদেষ্টাসহ চারজন উপদেষ্টা (স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার ও আইসিটি) দায়িত্ব পালন করছেন।

সারজিস আলম জানান, নতুন কাঠামোয় ‘সাধারণ সম্পাদক’ নামে কোনো পদ নেই। তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন ২১ অক্টোবর এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ৭ জানুয়ারি তার সাইনিং অথোরিটি হস্তান্তর করে অফিসিয়ালি দায়িত্ব শেষ করেন।

তিনি আরও জানান, দায়িত্বকালে ফাউন্ডেশন ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে এবং প্রায় ১১ হাজার আহতের মধ্যে ২ হাজার আহতকে আর্থিক সহযোগিতা করেছে।

সারজিস আলম বলেন, “নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা দুর্বলতা নয় বরং এতে সৎ সাহসের প্রয়োজন। আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সঙ্গে সৎ থাকতে।”

Leave A Reply

Your email address will not be published.