Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জেনে নিন পাতার গুণাবলী

herbal_bannerরকমারি ডেস্ক:
রান্না, রূপচর্চায় ও ওষুধে নানা ধরনের পাতা বা হার্বস ব্যবহার করা হয়ে থাকে। যেমন তুলশী, পুদিনা, ধনে পাতা ইত্যাদি। তবে জানেন কি, কোন পাতায় কী গুণাবলী রয়েছে ? না জেনে থাকলে আসুন জেনে নেয়া যাক বিভিন্ন পাতার নানান রকম গুণাবলীর কথা।
তুলসী বা বেসিল:
স্যুপ, সালাদ ও আমিষ নানা রকমের রান্নায় বেসিল হার্বস ব্যবহার করা হয়ে থাকে। ফ্রেশ বেসিলে আছে ফলিক এসিড আর শুকনো বেসিলে আছে পটাশিয়াম, আয়রন ও ক্যালসিয়াম। তুলশীতে রয়েছে অ্যাণ্টি ক্যানসার উপাদান। সর্দি কাশি কম করতেও তুলশী পাতার তুলনা নেই।
পুদিনা বা মিণ্ট:
চকলেট, চুইংগাম এর মতো নানা ধরনের খাবারে পুদিনা বা মিণ্টের ফ্লেভার প্রায়ই পাওয়া যায়। পুদিনা পাতায় রয়েছে মেন্থল যা পেট ঠাণ্ডা রাখতে সাহায্য করে। এছাড়া পুদিনা বদ হজম দূর করতেও সাহায্য করে। মাথা ধরা ও বমি ভাব এর সমস্যা দূর করতে পুদিনা পাতা হাতে নিয়ে একটু থেঁতলে নিন। তারপর নাকের কাছে ধরুন। পুদিনার ফ্রেশ গন্ধ আপনাকে নিমেষেই সতেজ করে তুলবে। সর্দিকাশি সারাতেও পুদিনা দারুণ ভাবে সাহায্য করে।
ধনে পাতা:
ধনে পাতায় রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট যা লিভার ও স্তন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। এছাড়া গোটা ধনেতে রয়েছে ক্যালসিয়াম ও আয়রন। বদহজমেও ধনে পাতা দারুণ উপকারী।
পার্সলে পাতা:
পার্সলেতে রয়েছে ক্যালসিয়াম ও আয়রন। ত্বকের সমস্যা দূর করতে ও হজমে সাহায্য করে পার্সলে। অ্যাজমা, সর্দি কাশির সমস্যাতেও পার্সলে বড় ভূমিকা নেয়। এছাড়া পার্সলে পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি।
অরিগ্যানো:
এক গবেষণায় দেখা গেছে রান্নার হার্বসের ভেতরে অরিগ্যানোতে রয়েছে সব থেকে বেশি পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট। এছাড়া অরিগ্যানোতে রয়েছে ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ভিটামিন সি ও ওমেগা থ্রি ফ্যাটি এসিড। হজমেও সাহায্য করে অরিগ্যানো।
রোজমেরি:
ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম সমৃদ্ধ রোজমেরি খাবারের স্বাদ বাড়ানোর সাথে সাথে শরীরের পক্ষেও দারুণ উপকারী। রোজমেরি দুর্বলতা জনিত নানা সমস্যা যেমন অতিরিক্ত ক্লান্তি, লো ব্লাড প্রেশার ও মাথা ব্যাথা দূর করতে সাহায্য করে। রোজমেরিতে প্রচুর অ্যান্টি অক্সিডেণ্ট রয়েছে যা ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে।

Leave A Reply

Your email address will not be published.