Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জেসিসি বৈঠকে গুরুত্ব পেল তিস্তা

 

tista riverবাংলা দেশেরপত্র ডেস্ক:
আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক। বৈঠকে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা হলেও বাংলাদেশের পক্ষে জোর দেয়া হয় তিস্তা ইস্যুতে। বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করে সফর সংশ্লিষ্ট একটি সূত্র। তিস্তা ইস্যুতে ভারতও ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলে জানায় ওই সূত্র। গতকাল স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয়ে জেসিসি বৈঠকটি শেষ হয় স্থানীয় সময় দুপুর আড়াইটায়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। যৌথ কমিশনের এ বৈঠকে তিস্তাসহ সীমান্ত হত্যাকাণ্ড কমাতে নিরাপত্তা সহযোগিতা ও সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা, বাণিজ্য ও উন্নয়ন, আঞ্চলিক ও উপ আঞ্চলিক, জনসংযোগ ও সাংস্কৃতিক বিনিময়, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি বিভিন্ন বিষয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে বলে জানা গেছে। জেসিসি বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষের বিরোধী দল নেতা গোলাম নবী আজাদের সঙ্গে বৈঠক করছেন। এই বৈঠক শেষে বিকেল সাড়ে ৫টায় পররাষ্ট্রমন্ত্রী তার হোটেলে জেসিসি বৈঠক স¤পর্কে সাংবাদিকদের ব্রিফিং করবেন। ভারত সফর শেষে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গতকাল রাতেই নিউইয়র্কের উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার।

Leave A Reply

Your email address will not be published.