Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জ্বলে উঠলেন হাফিজ

s-4স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে ও টি-২০ তে ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে পারেন নি পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজ। তবে টেস্ট সিরিজে তার ব্যাট জ্বলে উঠল। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করেই থামলেন না। ইনিংসকে আরও লম্বা করে নিলেন। ছুঁয়ে ফেললেন তিন অংকের ঘরও। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে সামি আসলামকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৫০ রান তোলেন হাফিজ। সামি আসলাম ২০ রান করে ফিরে গেলেও দ্বিতীয় উইকেট জুটিতে আজহার আলীকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন পাক ওপেনার।  ৬৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। হাফ সেঞ্চুরি মাইলফলক স্পর্শ করার পথে ৫টি বাউন্ডারি এবং ১টি ছক্কা মারেন তিনি। পরের ফিফটি তুলতে খেলেন আর মাত্র ৫৬ বল। ১২৩ বলে পৌঁছে যান টেস্ট ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরির দ্বারপ্রান্তে। আটটি বাউন্ডারি এবং ২টি ছক্কায় সাজানো ছিল হাফিজের এই ইনিংস।

Leave A Reply

Your email address will not be published.