Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জ্যাকি চ্যানের ছেলেকে ছয় মাসের জেল

বিনোদন ডেস্ক:b-4
অ্যাকশন ছবির তারকা জ্যাকি চ্যানের ছেলে জেসি চ্যানকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে বেইজিংয়ের ডঙচেঙ ডিস্ট্রিক্স কোর্ট। মাদকদ্রব্য ব্যবহার ও অন্যকে ব্যবহারে উদ্বুদ্ধ করার দায়ে তাকে এই শাস্তি ভোগ করতে হবে। ৯ জানুয়ারি এ রায় ঘোষণা করা হয়। জেল খাটার পাশাপাশি ৩২২ মার্কিন ডলার জরিমানা দিতে হবে জেসিকে। গত বছরের আগস্টে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ গ্রামেরও বেশি পরিমাণ গাজা পায় পুলিশ। সে সময় ৩২ বছর বয়সী জেসির পাশাপাশি তাইওয়ানিজ চিত্রনায়ক কাই কো (২৩) আটক হন। ১৪ দিন পর কো ছাড়া পেলেও জেসিকে আটকে রাখা হয়। ছেলের এই অপরাধের কারণে জ্যাকি চ্যান দুঃখ প্রকাশ করেন তার ভক্তদের কাছে। এ ঘটনায় তিনি লজ্জিত বলেও জানান।

Leave A Reply

Your email address will not be published.