Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জয়পুরহাটের পাঁচবিবিতে নদীতে গোসল করতে যেয়ে কলেজ ছাত্রের মৃত্যু

জয়পুরহাট সংবাদদাতা :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই বাজার এলাকার তুলসিগঙ্গা নদীতে বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সাথে গোসল করতে যেয়ে লাশ হয়ে ফিরল উচাই কৃষি কলেজের ছাত্র মিঠুন আহম্মেদ (২০)। নিহত মিঠুন আটাপুর ইউনিয়নের উচাই বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, উচাই বাজার এলাকার পাথর-ঘাটা নামক স্থানে নতুন নির্মানাধীন সুইচ গেট ব্রীজের উপর থেকে তিন বন্ধু শওকত, মোস্তাকিন ও মিঠুন নদীতে লাফ দেয়, এদের মধ্যে দুই বন্ধু পানির উপরে উঠলেও মিঠুন পানির নীচে তলিয়ে যায় , তারপর স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর বিকেলে তার লাশ নদী থেকে উদ্ধার করে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.