Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জয়পুরহাটের পাঁচবিবিতে ভূমিসেবা মেলা উদ্বোধন

15-06-2015

পাঁচবিবি (জয়পুরহাট):
ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদানের লক্ষে সোমবার জয়পুরহাটের পাঁচবিবিতে ৩ দিন ব্যাপি ভূমি সেবা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুর রহিম। এ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ফিরোজ হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মাহাবুবার রহমান, ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতুন নাহার দোলন, পাঁচবিবি পৌর সভার প্যানেল মেয়র নূর হোসেন, বহুমুখি আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি ডাঃ দ্বিজেন্দ্রনাথ সরকার , উপজেলা আওয়ামীলীগেরর সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল প্রমুখ। মেলায় ৮টি ইউপিনয়ের ভূমি অফিস, সাব রেজিষ্ট্রি অফিস, সেটেলম্যান অফিস ও এনজিও সমন্ময় কমিটির পক্ষ থেকে ১১টি স্টল বসানো হয়।

Leave A Reply

Your email address will not be published.