Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জয়পুরহাটে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সৈয়দপুর থেকে খুলনাগামী পাথর বোঝাই মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে দিনাজপুরের বিরামপুরসহ আশপাশের স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও রূপসাসহ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

পাঁচবিবি রেলওয়ে স্টেশন মাস্টার সন্তোষ কুমার সরকার জানান, সকালে সৈয়দপুর থেকে পাথর বোঝাই করে এস জে কে ২ ডাউন মালবাহী ট্রেনটি খুলনায় যাচ্ছিল। পাঁচবিবি উপজেলার রেল-গেইট এলাকায় পৌঁছালে ট্রেনের চারটি চাকাসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে সৈয়দপুর থেকে খুলনাগামী রুপসা, চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল, খুলনা থেকে সৈয়দপুরগামী আন্তঃ নগর সীমান্ত এক্সপ্রেস ও ঢাকা থেকে চিলাহাটি গামী আন্তঃ নগর নীল সাগর এক্সপ্রেস ট্রেনগুলি ঘটনাস্থল পাঁচবিবি স্টেশনের দুই পাশে আটকা পরেছে।

তিনি আরো জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর মালবাহী ট্রেনটি উদ্ধারের জন্য কাজ শুরু করেছে। উদ্ধার কার্যক্রম সমাপ্ত হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Leave A Reply

Your email address will not be published.