Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৮

জয়পুরহাট :  জয়পুরহাটের কালাইয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শিমলতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, অটোরিকশা চালক ফরিদ মন্ডল (৫০) ও যাত্রী খন্দকার আব্দুল মান্নান (৬৫)।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, সকালে জয়পুরহাট-বগুড়া সড়কের শিমুলতলী নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা ও জয়পুরহাটগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অন্যদিকে বাসটি রাস্তার পাশে হেলে পড়লে ১৮ যাত্রী আহত হন। আহতদের কালাই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালাইয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাসটিকে আটক করেছে।

Leave A Reply

Your email address will not be published.