Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জয়পুরহাটে ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৫ লাখ ৯৬ হাজার ৫০ টাকা মূল্যের মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বুধবার সকাল ৯টা থেকে গত কাল সকাল ৯টা পর্যন্ত এসব পণ্য আটক করা হয়।
গত কাল দুপুর ১২টায় বিজিবি-৩ ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক আবু সাঈদ মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক পণ্যগুলো হলো- জিরা ১৯১ কেজি, শাড়ী ৬৩৯টি, বাই সাইকেল ৩টি, স্টিল ৭ কেজি, মদের বোতল, কুপিজেসিক ইনজেকশন ১ হাজার ৯৮৫টি, মোটরসাইকেল ১টি, থ্রি পিস ১৬০টি ও চশমা ৬ হাজার ৯০পিস।
বিজিবি-৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক আবু সাঈদ মৃধা বলেন, আটক মাদকদ্রব্যগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হবে এবং অন্যান্য মালামাল হিলি শুল্ক গুদামে জমা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.