Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জয়ের লক্ষ্যে বেলা তিনটায় শেষ ওয়ানডেতে মাঠে নামছে টাইগারা

স্টাফ রিপোর্টার :   তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ বাংলাওয়াশের লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডে জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে মাশরাফি বাহিনী। টাইগারদের এবারের লক্ষ্য ভারতকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করা। আর ভারত চাইছে সফর থেকে খালি হাতে দেশে না ফিরতে। মিরপুরে ম্যাচ শুরু হবে বেলা তিনটায়।

শেষ ম্যাচের আগে পুরোপুরি দুই মেরুতে দাঁড়িয়ে দুই দল। মাশরাফির নেতৃত্বে তরুন একদল টাইগার যখন ইতিহাস ছোঁয়ার টগবগে উত্তজনায় মত্ত, মহেন্দ্র ধোনির ভারতীয় সুপারস্টাররা নিজেদের বাঁচাতে চাইছেন চরমতম ক্রিকেটিয় লজ্জার হাত থেকে।

স্বাগতিকদের অনুশীলনে অবশ্য দেখা গেল না উত্তেজনার ছাপ, ম্যাশরা ট্রেনিংয়ে বরাবরই উদ্দ্যমী আর অধিনায়ক তো দলকে বলেই দিয়েছেন চাপ না নিয়ে সিরিজের শেষটা উপভোগ করতে। তবে কি উপভোগের মন্ত্রে কিছুটা হালকা সাকিব-মুশি-তামিমরা? না তেমনটা হচ্ছে না। পুরোদস্তুর পেশাদার বনে যাওয়া টাইগার স্কোয়াড শেষটাও করতে চায় জয় দিয়ে।

প্রতিপক্ষ শিবিরে অবশ্য হিমালয়সম চাপ। সবসময়ের হিমশীতল ধোনি ও তার দলও যে শান্তিতে নেই সেটা বোঝা গেছে গেছে কয়েকদিনের কর্মকান্ডে। অধিনায়কত্ব ছেড়ে দেয়ার অভিমান, টিম হোটেলের গোপনীয়তা সব কিছু মিলিয়ে টিম ইন্ডিয়ার ওপরে জেঁকে বসেছে বাংলার বাঘের ত্রাস। সেখান থেকে বেরোতে মাঠে কিছু একটা করে দেখাতেই হবে এমএসডিকে দলও চাইছে সেটাই।

বিশ্ব ক্রিকেটে জায়ান্ট উইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তানের পর এবারে পালা ভারতকে বাংলাওয়াশের। তেমনটা হচ্ছে না মিরপুরে এমন বাজী ধরার লোক হয়তো বিপক্ষ দলেও খুঁজে পাওয়া মুশকিল হবে।

Leave A Reply

Your email address will not be published.