Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জয় বাংলা পদক পাওয়ায় পীরগাছার আ’লীগ নেতা মিলনকে সংবর্ধনা

আমিরুল ইসলাম, রংপুর: স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) কর্তৃক “জয় বাংলা সম্মাননা” স্বারকে ভূষিত হওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে সংবর্ধনা দেন উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গসংগঠন।
রবিবার সন্ধায় পীরগাছা ইউনিয়ন পরিষদ চত্তরে উপজেলা আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান ।
বর্তমান সরকারের তৃনমূল পর্যায়ে উন্নয়নের বিশেষ প্রশংসনীয় অংশীদারিত্বের জন্য গত ১১ই আগষ্ট রাজধানীর সেগুনবাগীচায় একটি অডিটরিয়ামে আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে এ সম্মাননা প্রদান করেন স্বাধীন বাংলা সংসদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহিদুল হক, পীরগাছা ইউনিয়ন আ”লীগের সাধারণ সম্পাদক রশিদুল হক, তাম্বুলপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শাহীন সরদার, উপজেলা স্বোচ্ছাসেকলীগের আহবায়ন মো. লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পাভেল সরকারসহ অন্যান্য নের্র্তবৃন্দ।

 

Leave A Reply

Your email address will not be published.