Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জয় হাতছাড়া হালসিটির

s-6
স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে হাল সিটি ড্র করেছে ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে। কার্টিস ডেভিসের আÍঘাতী গোলে জয় হাতছাড়া করে ২-২ গোলে ড্র করে হাল সিটি। কেসি স্টেডিয়ামে হাল সিটির হয়ে নতুন চুক্তি করা আবেল হার্নান্দেজ ও মোহাম্মদ দিয়ামের গোলে জয়ের আশা ছিল তাদের। কিন্তু ম্যাচের ৬৭ মিনিটে প্রতিপক্ষের শট ঠেকাতে গিয়ে ইংলিশ ডিফেন্ডার ডেভিসের গায়ে লেগে নিজেদের জালেই বল জড়িয়ে দেয় হাল সিটি। এর আগে ম্যাচের ৩৯ মিনিটে হার্নান্দেজ হাল সিটির হয়ে প্রথম গোল করেন। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটে ইকুয়েডরের ২৫ বছর বয়সী স্ট্রাইকার ভ্যালেন্সিয়ার গোলে সমতায় ফিরে ওয়েস্টহাম। ম্যাচের ৬৪ মিনিটে দিয়ামের গোলে আবারো এগিয়ে যায় হাল সিটি। এর তিন মিনিট পরেই ঘটে অঘটন। ডেভিসের আÍঘাতী গোলে হারের লজ্জা থেকে বেঁচে যায় ওয়েস্টহাম। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-২ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।



Leave A Reply

Your email address will not be published.