Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহের কালীগঞ্জে ২ টি বাল্য বিবাহ বন্ধ; ভ্রাম্যমান আদালেত ৩ হাজার জরিমানা

কালীগঞ্জ সংবাদদাতা: 
ঝিনাইদহের কালীগঞ্জে দুটি বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। শুক্রবার দুপুরে পৃথকভাবে এ বাল্য বিয়ে বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা। এ সময় বাল্য বিবাহ দেবার অপরাধে ভ্রাম্যমান আদালতে একজন মেয়ের বাবা ও এক ছেলের বাবা ও ভাইকে ১ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুল ইসলাম জানান, কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের বাবুল হোসেনের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ের সাথে ঝিনাইদহের হামদহ খন্দকার পাড়ার সোহবার হোসেনের ছেলের সাথে শুক্রবার দুপুরে বিয়ের দেয়া হচ্ছিল। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্য বিবাহ দেবার অপরাধে মেয়ের বাবা বাবুল ও ছেলের ভাই সোহেলকে ১ হাজার টাকা করে জরিমান করেন। তিনি আরো জানান, একই দিন পৌরসভার কাশিপুর গ্রামের মৃত ওয়াদুদ আলীর ৮ম শ্রেণীতে পড়ুয়া কিশোরী কন্যার বিয়ে দেবার ঘটনায় ভ্রাম্যমান আদালত বসিয়ে মহেশপুর শ্যামকুড় গ্রামের শওকত আলীকে ১ হাজার টাকা জরিমানা করে।

Leave A Reply

Your email address will not be published.