Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহের কোটচাদপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাদপুরের ফাজিলপুর গ্রামের একটি বাথরুমের হাউজ থেকে অজ্ঞাত (২২) যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ তার নাম-পরিচয় জানাতে পারেনি।

কোটচাদপুর থানার ওসি আহমেদ কবির জানান, জেলার কোটচাদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের আব্দুস সাত্তার শেখের বাথরুমের সেফটি ট্যাংকে বিকট গন্ধ ও মাছি উড়তে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বাথরুমের সেফটি ট্যাংক খুলে একটি গলিত লাশ উদ্ধার করে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। নিহতের হাত দড়ি দিয়ে বাধা ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.