Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহের মহেশপুরে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

imagesমনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে ৫৭৬ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের হালিম মোল্যার ছেলে সুজন (২২), সারে জাহানের ছেলে আমজাদ হোসেন (৩০), চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার মনোহরপুর গ্রামের জাফর আলীর ছেলে নুর আলম।

মহেশপুর থানার ওসি লিয়াকত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জীবন নগর থেকে একটি মিনি ট্রাকে ফেন্সিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এস আই বিল্পব শুক্রবার ভোররাতে উপজেলার ১২ মাস ব্রিজ এলাকায় অভিযান চালায়। সে সময় কুমড়া ভর্তি একটি মিনি ট্রাক থেকে ৫৭৬ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করা হয় এবং মিনিট্রাকটি জব্দ করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.